বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর মঞ্চ তৈরিতে বাধা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ০৯:২০ অপরাহ্ণ
শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর মঞ্চ তৈরিতে বাধা  ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি

 


জেলা প্রতিনিধি নড়াইল,

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের বহুল আলোচিত চেয়ারম্যান ও সাবেক নলদী ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি, সংসদ নির্বাচন পরবর্তী  ইউনিয়ন জামায়াতের কর্মপরিষদ সদস্য আবুল কালাম আজাদ পাখির ওপর হামলার ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি জানান, দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখছিলেন। তিনি বিষয়টি জানতে চাইলে তারা কোনো সদুত্তর দেননি। পরে তিনি কার্যালয়ে ফিরে যান। 
একপর্যায়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামানসহ কয়েকজন তার কক্ষে প্রবেশ করে তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধর করেন বলে জানান। এতে তার চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও নলদী ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম বলেন, এক ব্যক্তি ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি কাঠ  রাখছিলেন। তখন চেয়ারম্যান পাখি বলেন, এটি একটি সরকারি অফিস, অফিস চলাকালীন সময়ে বারান্দায় না রেখে পাশে রাখতে। কিছুক্ষণ পর কয়েকজন এসে চেয়ারম্যানকে ‘মিলাদের কাজে বাধা দিলেন কেন’ বলে হুমকি-ধমকি দেয়। এরপর কিছুক্ষণ পরে জামান চেয়ারম্যান এসে পাখি চেয়ারম্যানের ওপর হামলা করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপি সাবেক সহ সভাপতি এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান (জামান)। তিনি বলেন, আমি কেন তাকে মারতে যাব? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য স্থানীয়রা জ্বালানি কাঠ জড়ো করছিলেন। চেয়ারম্যান কাঠ রাখতে বাধা দেন। পরে উপস্থিত লোকজন তাকে মারধর করেছেন বলে শুনেছি। তবে আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য পাখি চেয়ারম্যান এসব রটনা করছেন। বিষয়টি সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত।

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত আবুল কালাম আজাদ পাখির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, ঘটনার বিষয়ে অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওরফে পাখি দীর্ঘদিন ধরে সশস্ত্র কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, তারপর  আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়ে নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  ছিলেন। বিগত ২০২৪ সালের ৫ আগষ্ট রাজনৈতিক পালা বদলে কিছুদিন এনসিপির সংগে তারপর তিনি সুযোগ বুঝে জামায়াতে ইসলামী রাজনীতির সাথে যুক্ত হন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ