রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সাভারে একাধিক হত্যা মামলার আসামি আ.লীগ নেতা এরশাদুর গ্রেফতার

অনলাইন ডেস্ক ০৪ June ২০২৬ · Thursday · ১০:১২ অপরাহ্ণ
সাভারে একাধিক হত্যা মামলার আসামি আ.লীগ নেতা এরশাদুর গ্রেফতার

 

ঢাকা জেলা প্রতিনিধি :
নারয়ন সরকার (সবুজ)

সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি এবং পৌর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সাভার মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
​পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল মসজিদ এলাকায় একটি অভিযান চালানো হয়। এ সময় ওই মসজিদের সামনে থেকে এরশাদুর রহমানকে আটক করা হয়।এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, গ্রেফতারকৃত এরশাদের বিরুদ্ধে ছাত্র-জনতা আন্দোলনের সময় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় মোট ৫টি মামলা রয়েছে।

​তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পরবর্তীতে আদালতের কাছে তার রিমান্ড চেয়ে আবেদন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন