শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় ধান ভাগাভাগি নিয়ে কৃষককে কুপিয়ে আহত অতপর,পাওয়ার টিলার আগুন ও ভাঙচুর

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০১:১০ পূর্বাহ্ণ
লোহাগড়ায় ধান ভাগাভাগি নিয়ে কৃষককে কুপিয়ে আহত  অতপর,পাওয়ার টিলার আগুন ও ভাঙচুর

 

জেলা প্রতিনিধি নড়াইল।


নড়াইলের লোহাগড়া উপজেলায় ধান ভাগাভাগি নিয়ে কৃষককে কুপিয়ে আহত করে পাওয়ার টিলার ভাংচুর করে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।

অভিযোগ সুত্রে জানাগেছে  এ ঘটনার প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে পাওয়ার টিলালে আগুন ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন)  সকালে উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি গ্রামে বিলের মধ্যে এই ঘটনা ঘটে। 
শুক্রবার (৫ জুন) বিকেলে সরজমিনে গিয়ে পাওয়ার টিলার আগুন ও ভাঙচুরের সত্যতা পাওয়া যায়।


ভুক্তভোগী সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসি গ্রামে ধান ভাগাভাগিকে কেন্দ্র করে খান গ্রুপের বাবলু শেখের সাথে মোল্যা গ্রুপের দুলাল শেখের মারামারি ঘটনা ঘটে। তার জেরে শুক্রবার সকালে দুলাল শেখের ভাই  আলামিন শেখের পাওয়ার টিলালে ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগী আলামিন শেখ  বলেন, আমি গরীব মানুষ অনেক কষ্ট করে একটি গাড়ি কিনছি তারা সেই গাড়িটাকে আগুন জ্বালিয়ে দিয়েছে ও ভাঙচুর করেছে আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। এ ঘটনায় আলামিনের দুলাল শেখকে ধারালো অস্ত্র রামদা দিয়ে প্রতিপক্ষের কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।  তিনি এখন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 
প্রতিপক্ষের নেতা মোঃ শহীদ খানকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নাই। 
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় সাংবাদিকদের বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ