বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

গণতন্ত্রী পার্টির ভৈরব উপজেলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০১:২৩ পূর্বাহ্ণ
গণতন্ত্রী পার্টির ভৈরব উপজেলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত


দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ) 
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গণতন্ত্রী পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় ভৈরব উপজেলা সদরের ভৈরবপুর উত্তর পাড়ার বশির প্লাজা মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম।

ভৈরব উপজেলা গণতন্ত্রী পার্টির কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং কিশোরগঞ্জ পৌর গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার আজ হুমকির মুখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রী পার্টির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দলের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে আরও বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য গিয়াস উদ্দিন খান মিল্কি আরজু, এনামুল হক চৌধুরী আলমাস, কমল ঘোষ, হরি প্রসাদ মিত্র, মিরাজুল ইসলাম জামান ও শফি রেজা নূর মজুমদার,গোলজার আহমেদ,ফখর উদ্দিন আহমেদ খোকন। এছাড়া বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, সিলেট মহানগর গণতন্ত্রী পার্টির সভাপতি প্রাণ কান্ত দাস, কিশোরগঞ্জ সদর উপজেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল, কিশোরগঞ্জ জেলা জাতীয় যুব ঐক্যের আহ্বায়ক অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়, ভৈরব উপজেলা গণতন্ত্রী পার্টির নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক বশির আহমেদ।

সমাবেশে গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কামরুল ইসলাম, অ্যাডভোকেট অনুপম দেবনাথ, অ্যাডভোকেট সুদীপ্ত সাহা দীপ, অ্যাডভোকেট শিল্পী রাণী সাহা, করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি সাংবাদিক আবুল মনসুর লনু, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক, মোহাম্মদ আলী লিটন, ভৈরব উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় যাদব ও অর্থ সম্পাদক মহি উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ