সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় ক্যান্সার আক্রান্ত সুতি মালাকার কে আর্থিক সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০১:৩৯ পূর্বাহ্ণ
কুলাউড়ায় ক্যান্সার আক্রান্ত সুতি মালাকার কে আর্থিক সহায়তা প্রদান

 

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রতিনিধি।

জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা দক্ষিণ বাজারের ব্যবসায়ী   সুতি মালাকার মরণব্যাধিক ক্যান্সার আক্রান্ত। চিকিৎসার জন্য ব্যয়বহুল অর্থের প্রয়োজন।

পারিবারিক সূত্রে জানা যায় তাদের জন্য এই ব্যয়বহুল অর্থ যোগান দেওয়া অনেক কষ্টকর  তিন বেলা খাবার যোগান দিতে অনেক কষ্ট হয়ে যায়। এই ব্যায়বহুল  অর্থ যোগান দেওয়া আমাদের  পক্ষে সম্ভব নয়। দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতার অনুরোধ জানান।

ঠিক তখনই কানাডা প্রবাসী রফিক আহমেদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আহমদ রিপন এর পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়   এই অর্থ তুলে দেন টিম জার্নালিস্ট'স কুলাউড়ার সদস্যরা।  

পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন