শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

রাজধানীতে সিটিটিসি’র অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৬ জন

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০১:৪৩ পূর্বাহ্ণ
রাজধানীতে সিটিটিসি’র অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ৬ জন

 

ঢাকা জেলা প্রতিনিধি :
নারয়ন সরকার (সবুজ)


রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

গ্রেফতারকৃতদের নাম – ১। মোঃ চাঁন মিয়া (৩৫) ২। মোঃ ওয়াসিম (৩৩) ৩। মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২০) ৪। মোছাঃ তাসলিমা বেগম (৩৫) ৫। মোছাঃ জান্নাত আক্তার (১৯) ও ৬। মোছাঃ কাজল বেগম (২৬)।

সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৪ জুন) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় সিটিটিসির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা এলাকায় একটি বাসায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ মাদক গাঁজা সংগ্রহ করে ঢাকা সহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ