সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

উখিয়ায় বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ৩ লাখ ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০১:৪৯ পূর্বাহ্ণ
উখিয়ায় বিজিবির অভিযানে ৯ কোটি টাকার ৩ লাখ ইয়াবা উদ্ধার

 

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার, টেকনাফ -কক্সবাজার।

কক্সবাজার, ০৫ জুন ২০২৬: কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯ কোটি টাকা মূল্যের ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (০৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী গুইজারখাল এলাকায় অবস্থান নেয়। রাত প্রায় ১০টা ৪০ মিনিটে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মিয়ানমারের দিকে পালানোর চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি নন-লেথাল অস্ত্র থেকে এক রাউন্ড প্রাণঘাতী নয় এমন গুলি ছোড়ে। এতে চোরাকারবারিরা তাদের বহন করা দুটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে দীর্ঘদিন ধরে বিভিন্ন সফল অভিযান পরিচালনা করে আসছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শ...

২৭ July ২০২৬ · Monday · ১০:১০ অপরাহ্ণ
যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি:এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,যদি ক্ষমতা না চালাইত...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৬ অপরাহ্ণ
কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাই উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই উৎপাদনের...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৫ অপরাহ্ণ