শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

কটিয়াদীতে ভাঙচুর-লুটপাট,ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০৫:৫৬ অপরাহ্ণ
কটিয়াদীতে ভাঙচুর-লুটপাট,ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক,
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় জামিনপ্রাপ্ত আসামীদের বাচ্চু ও মাহফুজ গং কতৃক ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট, মারধর ও বাড়িতে না থাকার অপকৌশলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন)বিকাল ৪টার দিকে উপজেলার উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সবুজ মিয়া বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিভিন্ন মেয়াদে কারাবরণের পর হাইকোর্ট আমরা ৬জনকে জামিনে মুক্তি দেয়।আদালত কতৃক জামিন পাওয়ার পরও মামলার প্রতিপক্ষ বাচ্চু ও মাহফুজ গংদের অত্যাচারে আমি কিংবা আমার পরিবারের কোনো সদস্য নিজ পৈত্রিক ভিটায় থাকতে পারছি না।আমাদের ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট করে,আমাদের পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলাসহ আমরা যেন বাড়িতে থাকতে না পারি সেজন্যে তারা বিভিন্ন অপকৌশল অবলম্বন করে। এই অন্যায় হামলা, ভাঙচুর ও লুটপাটের সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনের কাছে আমাদের জানমালের নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি।

​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ!  মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ! মামলার এক ঘন্টার মধ্যে আসামি সেলিম গ্রেফতার

 জেলা প্রতিনিধি নড়াইল,নড়াইলের লোহাগড়ায় বাক-প্রতিবন্ধী ১৩ বছরের এক কিশোরীকে ইজিবাইকে ত...

০৬ June ২০২৬ · Saturday · ০৭:৫৫ অপরাহ্ণ