শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

রামগতিতে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০৭:৫৩ অপরাহ্ণ
রামগতিতে কোষ্টগার্ডের অভিযানে অস্ত্র, গুলি ও নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার

 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ ডাকাত সন্দেহে আজিম বেপারী ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে কোষ্টগার্ড।

শুক্রবার (৫ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার চরগজারিয়ার মেঘনা নদী থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে চরআবদুল্লাহ এলাকায় তাদের মাছের আড়তে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, একটি দেশীয় একনলা বন্দুক এবং তিনটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

রামগতি কোষ্টগার্ড সূত্রে জানা যায়, চরঘাসিয়া ও মৌলভীরচর এলাকার আলোচিত ডাকাত সর্দার খোকন বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে আজিম বেপারীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের সময় আজিম বেপারীর ব্যবহৃত মাছ ধরার নৌযান থেকে বশির ও তার ছেলে রাব্বি নামের আরও দুইজনকে আটক করা হয়। তারা আজিমের সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানান কোষ্টগার্ড।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রামগতি কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) সফিকুল ইসলাম বলেন, আটক ৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, কোষ্টগার্ডের পক্ষ থেকে তিনজন আসামি থানায় হস্তান্তর করা হয়। তাদেরকে আদালতের সোপর্দ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু

 সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্র...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০১ অপরাহ্ণ