শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০৭:৫৮ অপরাহ্ণ
হোসেনপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত


সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৬ জুন শনিবার সকালে  এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা ডাঃ তানভীর হাসান জিকো, 
হোসেনপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল ইসলাম, ডাঃ ইয়াসিন হাসিব খান আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ ওলিউল্লাহ (এমও ডিসি)
ডাঃ ফাহমিদা জান্নাত, পৌর কর্মচারী সৈয়দুজ্জান খান উজ্জ্বল, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
র‍্যালিতে অংশগ্রহণকারীরা “নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও পরিচ্ছন্নতার মাধ্যমে এর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আশপাশে জমে থাকা পরিষ্কার পানি, পরিত্যক্ত টায়ার, ফুলের টব, ডাবের খোসা ও বিভিন্ন পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই নিজ নিজ বাসা, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা ডাঃ তানভীর হাসান জিকো  বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা কিংবা চোখের পিছনে ব্যথার মতো উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
র‍্যালি শেষে উপস্থিত জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ডেঙ্গুমুক্ত হোসেনপুর গড়তে প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

উখিয়ায় দন্ত চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখে যাচ্ছে এলিট ডেন্টাল কেয়ার

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি। অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত চিকিৎসা সেবায় ইতি...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে

 মো: আরিফুল ইসলাম,পাবনা জেলা প্রতিনিধি।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ ব...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০৩ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু

 সামরুল হক, স্টাফ রিপোর্টার:জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্র...

০৬ June ২০২৬ · Saturday · ০৯:০১ অপরাহ্ণ