রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

*নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার*

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০৮:২৬ অপরাহ্ণ
*নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার*

 

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রতিনিধি।

মৌলভীবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কর্মী মোঃ রাব্বিন আহমেদ রাব্বি (পিতা- মোঃ কবির মিয়া), সাং- কালেঙ্গা, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজারকে গ্রেপ্তার করা হয়েছে।

অদ্য ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সদর থানাধীন ২নং ওয়ার্ডের বড়বাড়ি সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ০১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ আল-ফালাহ হাসপাতালের সামনে ব্যানারসহ বিক্ষোভ মিছিল করে এবং বিভিন্ন স্লোগান প্রদান করে। এ ঘটনায় মৌলভীবাজার সদর মডেল থানায় এসআই (নিঃ) শিপু কুমার দাস বাদী হয়ে মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত রাব্বি অত্র মামলার এজাহারভুক্ত আসামি।  তারিখ-০১/০ এজাহারভুক্ত আসামি।

সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, এ পর্যন্ত উক্ত মামলায় ৪ জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন