রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কবিতা:-ছোট্ট জিজ্ঞাসা-আবদুল্লাহ আল শাহিদ খান

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০৮:৪৪ অপরাহ্ণ
কবিতা:-ছোট্ট জিজ্ঞাসা-আবদুল্লাহ আল শাহিদ খান

ছোট্ট জিজ্ঞাসা
        - আবদুল্লাহ আল শাহিদ খান

ছোট্ট একটা জিজ্ঞাসা আছে
বলবে কি তার উত্তর?
কেন আকাশ নীল রঙ মেখে
সাজে প্রতিদিন ভোর?

কেন নদীটা গুনগুনিয়ে
বয়ে চলে অবিরাম,
কেন ফুলের পাপড়িগুলো
ছড়ায় মধুর ঘ্রাণ?

কেন পাখির ডানায় ভর করে
স্বপ্ন উড়ে যায় দূর,
কেন সন্ধ্যা নামলে হঠাৎ
মনে আসে এত সুর?

কেন মানুষ ভালোবাসে,
আবার কাঁদে হারিয়ে?
কেন স্মৃতি ফিরে আসে
নিঃশব্দে পথ বেয়ে?

ছোট্ট আমার জিজ্ঞাসাগুলো
রয়েই যায় প্রতিক্ষণ,
উত্তর খুঁজি জীবন জুড়ে
সেই তো বাঁচার কারণ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন