রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

মোংলায় ইপিজেড কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভ্যানচালক গ্রেফতার

অনলাইন ডেস্ক ০৬ June ২০২৬ · Saturday · ০৮:৫৪ অপরাহ্ণ
মোংলায় ইপিজেড কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভ্যানচালক গ্রেফতার

 

​ মো: রাজ হাওলাদার, 
মোংলা প্রতিনিধি।

বাগেরহাটের মোংলায় এক নারী গার্মেন্টস কর্মীকে যৌন পীড়নের অভিযোগে লুইচ আদিত্য (৪৫) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার দক্ষিণ কাইনমারী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​গ্রেফতারকৃত লুইচ আদিত্য ওই এলাকার মৃত প্রকাশ আদিত্যের ছেলে।

​পুলিশ ও ভুক্তভোগীর এজাহার সূত্রে জানা যায়, মোংলা পোর্ট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউজ রোড এলাকায় টিএনটি মসজিদের সামনের একটি ফাঁকা স্থানে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী গার্মেন্টস কর্মী লুইচ আদিত্যের ভ্যানের যাত্রী ছিলেন। নির্জন স্থানে পৌঁছালে ভ্যানচালক লুইচ চতুরতার আশ্রয় নেন। তিনি ওড়না গাড়ির চাকায় আটকে গেছে—এমন মিথ্যে কথা বলে ভ্যানটি থামান। এরপর গাড়ি থেকে নেমে ওই নারীকে একা পেয়ে তিনি শ্লীলতাহানি ও অনাকাঙ্ক্ষিত আচরণ করেন।

​ঘটনার পরপরই ভুক্তভোগী নারী মোংলা থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই মাঠে নামেন পুলিশ সদস্যরা।

​মোংলা থানার সেকেন্ড অফিসার এসআই ইমামুল ইসলাম জানান, নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুততম সময়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে  মোংলা থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আতিকুর রহমান 
জানান 
​"নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অতীতেও তার বিরুদ্ধে এ ধরনের অপরাধের একাধিক অভিযোগ রয়েছে।"

​এলাকাবাসী ও সচেতন মহল পুলিশের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন