সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

Admin ০৭ June ২০২৬ · Sunday · ১২:৪২ পূর্বাহ্ণ
ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ রেলস্টেশন জুড়ে উত্তেজনা ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে থানায় মামলা!

 

সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক :-কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের জগন্নাথপুর ও পঞ্চবটী এলাকায় একটি ফুটবল খেলা-কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে ভৈরব রেলওয়ে জংশন অবরোধ করে পাথর নিক্ষেপ ও ভাংচুরের ঘটনায় অজ্ঞাত ১৫০ জন-কে আসামী করে ভৈরব রেলওয়ে থানায় পুলিশ( এসল্ট) অভিযোগে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) আফজাল হোসেন বাদী হয়ে গতকাল শুক্রবার রাতে এই মামলাটি দায়ের করেন। রেলওয়ে থানায় মামলা নং (০২/২৬)-গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ভৈরব রেলওয়ে জংশন প্লাটফর্ম এলাকায় রক্তক্ষয়ী এ সংঘর্ষ চলে।  ফুটবল খেলা-কে কেন্দ্র করে এই ঝগড়া সংর্ঘষে মূহুর্তে ভৈরব রেলওয়ে স্টেশন জুড়ে রণক্ষেত্রে পরিণত করে শিলাবৃষ্টির মত পাথর নিক্ষেপ ও ভাংচুর করে। এতে পুলিশের এস.আই সাইফুল এবং আরএনবি সদস্য মুছা - সহ গুরুতর আহত হয় অন্তত -২৭ জন। এতে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা - সিলেট রেলপথে ট্রেন চলাচল প্রায় ০৮ ঘন্টা ব্যাহত হয়। এছাড়াও ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। চরম দুর্ভোগে ট্রেনের সাধারণ যাত্রীরা। র্র্যাব -পুলিশ, সেনাবাহিনী- সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত টিম স্টেশন এলাকা জুড়ে সাঁড়াশি অভিযানের

কারণে মূহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঐদিন রাত ১ টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধুলি ট্রেন চলাচল মধ্যে দিয়ে ট্রেন চলাচল  স্বাভাবিক হয়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে তোলপাড় পুরো নেট দুনিয়া ভাইরাল নেটিজেনদের মাঝে বইছে সমালোচনা ও নিন্দার ঝড়। এই ঘটনায় মামলার বিষয়টি সত্যতা নিশ্চিত করে আমাদের নিজেস্ব প্রতিবেদক সোহানুর রহমান সোহান -কে মুঠোফোনে , ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাঈদ আহমেদ বলেন , ফুটবল খেলা-কে কেন্দ্র করে রেলওয়ে জংশন স্টেশন ফ্ল্যাটফর্ম জুড়ে সংঘর্ষ ও ভাংচুরসহ ০৭ পুলিশ সদস্য আহতের ঘটনায় পুলিশ এসল্ট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো পর্যন্ত এই মামলায় কোনো আসামি গ্রেফতার হয়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-জিহাদুর

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শ...

২৭ July ২০২৬ · Monday · ১০:১০ অপরাহ্ণ
যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

যদি ক্ষমতা না চালাইতে পারেন তাহলে দিয়া দেন আমরা চালাই- নাসীরুদ্দীন পাটওয়ারী

কিশোরগঞ্জ প্রতিনিধি:এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন,যদি ক্ষমতা না চালাইত...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৬ অপরাহ্ণ
কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

কালাইয়ে স্বাস্থ্যবিধি না মেনে দই উৎপাদন, মালিকের অর্থদণ্ড ৫ হাজার

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাই উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই উৎপাদনের...

২৭ July ২০২৬ · Monday · ১০:০৫ অপরাহ্ণ