বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবসে তরুণদের সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার

অনলাইন ডেস্ক ০৭ June ২০২৬ · Sunday · ০২:৪৯ অপরাহ্ণ
বিশ্ব পরিবেশ দিবসে তরুণদের সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকার

 

ববি প্রতিনিধি,

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘সবুজায়ন পর্ব ০৬’ শীর্ষক একটি বিশেষ পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি।

স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) বরিশাল জেলা শাখা এই ব্যতিক্রমী উদ্যোগের আয়োজন করে।

আজকের বাস্তবতায় পরিবেশ সংরক্ষণ কেবল নৈতিক বা সামাজিক দায়িত্ব নয়, বরং মানবজাতির টিকে থাকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করার অপরিহার্য শর্ত হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক সম্পদের ক্রমাগত অবক্ষয়ের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বার্তা ছড়িয়ে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শুধু গাছের চারা রোপণই করা হয়নি, বরং একটি সবুজ, টেকসই ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন উপস্থিত তরুণেরা। আয়োজকদের মতে, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বে পরিচালিত এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণ আন্দোলনকে আরও শক্তিশালী করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ প্রশস্ত করবে।
অনুষ্ঠানে VBD বরিশাল জেলার সভাপতি রিংকু হোসেন বলেন,  "বর্তমান বিশ্ব নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। একটি গাছ রোপণ হয়তো ছোট একটি পদক্ষেপ, কিন্তু এর ইতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী। 'সবুজায়ন | পর্ব ০৬'-এর মাধ্যমে আমরা সেই ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই।" 
বরিশাল সিটি কর্পোরেশন উপজেলা কমিটির সদস্য আফিয়া ইবনাত তরুণদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি বলেন, "বর্তমান বিশ্ব নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি। একটি গাছ রোপণ হয়তো ছোট একটি পদক্ষেপ, কিন্তু এর ইতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী। 'সবুজায়ন | পর্ব ০৬'-এর মাধ্যমে আমরা সেই ইতিবাচক পরিবর্তনের অংশ হতে চাই।"

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ