রবিবার, ০৭ জুন ২০২৬
আইন-আদালত

নাটোরে ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Admin ০৭ June ২০২৬ · Sunday · ০৬:৩৬ অপরাহ্ণ
নাটোরে ইউপি চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 

 

নাটোরের সিংড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে  সিংড়া থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার কলম ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মঈনুল হক চুনু এবং চামারী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মাহিদুল ইসলাম মানিককে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। চলমান মামলাগুলোর প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং রবিবার দুপুরে আদালতে পাঠানোর হয়। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং চলমান মামলাগুলোর সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

মিঠামইনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠামইনে উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের দায়িত্বে থাকা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তাজুল ইসলামে...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪৯ অপরাহ্ণ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে খুলনা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা

    খুলনা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে খুলনা প্রা...

০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪৫ অপরাহ্ণ