বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালার আয়োজন

Admin ০৭ June ২০২৬ · Sunday · ০৮:০৮ অপরাহ্ণ
গোপালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালার আয়োজন

“অল্প সময়ে,স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম 

আদালতে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১ টায় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

গোপালপুরেল উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালাটি হয়।এতে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রাম আদালত গোপালপুর উপজেলা শাখার সমন্নয়কারী মোঃ শাহজাহান আলী।

অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন গ্রাম আদালতের টাংগাইল জেলা ম্যানেজার সাইয়্যেদ আহমদ।

বক্তব্য রাখেন গোপালপুর থানার ওসি মো: আনোয়ার হোসেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন, সমাজসেবা অফিসার এখলাস আহম্মেদ,দি হাঙ্গার প্রজেক্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো: সুমন মাহমুদ, ব্র‍্যাকের ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, গ্রামীণ ব্যাংক মির্জাপুর শাখার ব্যবস্থাপক মোঃ নাজির উদ্দিন, টিএমএসএসের ব্যবস্থাপক মো: রাফিউল আলম, শক্তি ফাউন্ডেশনের মোঃ কামরুল হাসান, আশার ব্যবস্থাপক মোঃ  হযরত আলী, এসএসএসের রাফিউল আলম,উদ্দীপনের খাদিজা খাতুন,

এছাড়াও স্থানীয় এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরাও এ কর্মশালায় অংশ নেন।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বল্প খরচে ও দ্রুততম সময়ে বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে ইউনিয়ন পরিষদ, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষক, ইমাম ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ