বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

ইংরেজি কুইজে জেলা সেরা ভাঙ্গুড়ার সাদিক

Admin ০৭ June ২০২৬ · Sunday · ১০:০৩ অপরাহ্ণ
ইংরেজি কুইজে জেলা সেরা ভাঙ্গুড়ার সাদিক

 

 

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ইংরেজি কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাদিক ইসলাম।

সাদিক বর্তমানে বিদ্যালয়টির পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত। তার পিতা মো. মাসুম বিল্লাহ শরৎনগর বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই সাদিক পড়াশোনায় অত্যন্ত মেধাবী ও মনোযোগী। বিশেষ করে ইংরেজি বিষয়ে তার দক্ষতা ও সাবলীল কথোপকথনের সক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবা খন্দকার ইভা বলেন, “সাদিক আমাদের বিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। ইংরেজি বিষয়ে তার পারদর্শিতা ও নিয়মিত অনুশীলনের ফলেই সে জেলা পর্যায়ের ইংরেজি কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। তার এ সাফল্যে আমরা গর্বিত।”

সাদিকের এই কৃতিত্বে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে সবাই আশাবাদী।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ