সোমবার, ২৭ জুলাই ২০২৬
সারাদেশ

ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

অনলাইন ডেস্ক ০৮ June ২০২৬ · Monday · ০২:৪৩ অপরাহ্ণ
ইসলামী ব্যাংকের পাচার হওয়া টাকা ফেরত আনার দাবিতে বেনাপোলে মানববন্ধন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে গ্রেফতার ও তার সম্পত্তি ক্রোকেরসহ বিভিন্ন দাবিতে বেনাপোল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার৷ ৮ই জুন সকাল সাড়ে দশটায়  ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, বেনাপোল শাখার সামনে এক ঘন্টা  ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বেনাপোল উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

বেনাপোল গ্রাহকরা বক্তব্য রাখেন মাওলানা মোঃ ইলিয়াস, মাওলানা মোঃ আব্দুর রহিম, মোল্লা আনোয়ার, মোঃ মনিরুজ্জামান, মোঃ নুরুল ইসলাম, ইয়ানুর রহমান, আমির হোসেন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী মতিয়ার রহমান,  মানববন্ধন ও সমাবেশ সঞ্চালন করেন মোঃ আব্দুল হামিদ। 

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালে ব্যাংকটি ওই গোষ্ঠীর প্রভাবমুক্ত হলেও বর্তমানে আবারও বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তাদের অনুসারীদের ব্যাংকের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, সুশাসনের ঘাটতি এবং গ্রাহকদের আস্থাহীনতা সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ করে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এছাড়া ইসলামী ব্যাংক দেশের কোটি গ্রাহকের আমানতের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে কোনো লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না। ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম থেকেই যাত্রা শুরু, সারা দেশে সেবার লক্ষ্য এসকে কুরিয়ার সার্ভিসের

কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রাম জেলার মানুষের দোরগোড়ায় আধুনিক ও নির্ভরযোগ্য কুরিয়ার সেবা পৌ...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৬ অপরাহ্ণ
খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

খুলনা রেলস্টেশনে মার্বেল টাইলসের ওপর ঘুমিয়ে থাকা শিশুর ছবি নাড়া দিল হৃদয়

মো: আল-মাহফুজ শাওন:রাত গভীর। চারপাশে নীরবতা। খুলনা রেলস্টেশনের মেঝেতে যাত্রীদের আনাগোনা থা...

২৭ July ২০২৬ · Monday · ১২:২৫ অপরাহ্ণ