রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

তাড়াইলে চার লাখ টাকার অবৈধ রিং, কারেন্ট ও কোনা জাল পুড়িয়ে ধ্বংস

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০১:৫৯ অপরাহ্ণ
তাড়াইলে চার লাখ টাকার অবৈধ রিং, কারেন্ট ও কোনা জাল পুড়িয়ে ধ্বংস

 

 

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সূতী নদী, মান্দারা বিল ও আশপাশের প্লাবিত এলাকায় উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ অভিযান চালিয়ে চার লাখ ৩০ হাজার টাকার অবৈধ রিং, কারেন্ট ও কোনা জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।  

তাড়াইল উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) বেলা ১১ টায় উপজেলার সূতী নদী, মান্দারা বিল ও তার আশপাশের প্লাবিত এলাকায় অবৈধ রিং, কারেন্ট ও কোনা জাল জব্দের অভিযান শুরু হয়ে দুপুর ১ টা ৩০ মিনিটে শেষ হয়। ইঞ্জিন চালিত ট্রলার দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মারুফ আকন্দ ও তাড়াইল থানা পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে অবৈধ ১৩ টি রিং জাল যার বাজার মূল্য ৬৫ হাজার টাকা, ২টি কারেন্ট জাল যার বাজার মূল্য ৫ হাজার টাকা, ও ৩ টি কোনা জাল যার বাজার মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের জালগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের সামনে নিয়ে আসা হয়। পরে দুপুর ৩ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার এর উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে মা মাছ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধির সুযোগ সৃষ্টির জন্য এই অভিযান পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে ৪ লাখ ৩০ হাজার টাকার অবৈধ কারেন্ট, রিং ও কোনা জাল জব্দ করা হয়। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বার্তা প্রেরক 

রুহুল আমিন 

তাড়াইল, কিশোরগঞ্জ। 

তারিখ: ০৮-০৬-২০২৬ খ্রি.

০১৭১০-৪০৪০১২

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ