বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

মাগুরায় চাঞ্চল্যকর ও আলোচিত ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের মূলহোতা আটক

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০২:৫০ অপরাহ্ণ
মাগুরায় চাঞ্চল্যকর ও আলোচিত ট্রাক ছিনতাই এবং চালক হত্যার ঘটনায় জড়িত চক্রের মূলহোতা আটক

 

 ২০ মে ২০২৬ ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন খেদপাড়া নামক স্থানে পাঁকা রাস্তার উপর পরিত্যক্ত অবস্থায় মিসিং হওয়া ট্রাকের ভিতরে অর্ধগলিত একটি লাশ পাওয়া যায়। তার প্রেক্ষিতে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। প্রাথমিকভাবে জানা যায় যে উক্ত লাশটি জনৈক আঃ রহমান (৫৮) যিনি পেশায় একজন ট্রাক চালক ছিলেন। "মেসার্স মহামায়া ট্রেডার্স" কর্তৃক অর্ডারকৃত ১৯ লক্ষ টাকা মূল্যের ৬০ ব্যারেল ভোজ্য তেল সংগ্রহ শেষে গত ১৮ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০.০০ ঘটিকার ট্রাক চালক আঃ রহমান তেল ভর্তি ট্রাকসহ নারায়নগঞ্জ হতে মাগুরার উদ্দেশ্যে রওনা করেন। উক্ত তেল ভর্তি ট্রাক নিয়ে চালক নির্ধারিত সময়ে না পৌছানোয় মালিকপক্ষ ট্রাক চালকের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে চালকের মোবাইল বন্ধ পান। পরবর্তীতে বিভিন্নভাবে চালক ও তেল ভর্তি ট্রাকের সন্ধান করার চেষ্টা করেও সন্ধান না পাওয়ায় "মেসার্স মহামায়া ট্রেডার্স" মালিক বাদী হয়ে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। 

 ঘটনার বিবরণী এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত হত্যা ঘটনার সাথে সরাসরি ০৩ জন জড়তি ছিল তারা হলো ওহিদুল, হিলটার এবং সাগর। ঘটনার দিন ট্রাক চালক ভিকটিম আঃ রহমান নারায়নগঞ্জ হতে মাগুরার উদ্দেশ্যে আসার সময় তার একই এলাকার ট্রাক চালক মোঃ ওহিদুল ইসলাম এবং আজাদ হোসেন ও হিলটার’কে সাথে নিয়ে রওনা করে। রাত গভীর হওয়ার সাথে সাথে ওহিদুল প্র¯্রাব করার কথা বলে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় তার পছন্দমতো নির্জন এলাকায় ট্রাকটিকে থামাতে বলে এবং সেখানে পূর্বে থেকে অবস্থানকৃত সাগর নামে এক ব্যক্তি ট্রাকের পিছনে উঠিয়ে নেয়। সেখান থেকে কিছু দুর সামনে আসলে নির্জন একটি এলাকায় পূর্ব পরিকল্পনা মোতাবেক ওহিদুল এবং হিটলার মিলে ট্রাক চালক আঃ রহমানের গলা গামছা দিয়ে চেপে ধরে এতে ট্রাকটি থেমে যায়। সে সময় ট্রাকের পিছন থেকে সাগর সামনে আসে এবং তিন জন মিলে চালক কে শ্বাসরোধ  করে হত্যা করে লাশটিকে ট্রাকের সিটের পিছনে ফাকা জায়গায় রেখে দেয়। পরবর্তীতে মাগুরা সদর থানাধীন কামারপাড়ার একটি দোকানের সামনে ট্রাকে থাকা তেল নামিয়ে ট্রাকসহ ভিকটিমের লাশ গোপন করার জন্য ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানাধীন খালকুড়া এলাকায় ফাকা মাঠের মধ্যে রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। মূলত তারা ৬০ ব্যারেল ভোজ্য তেল ভর্তি ট্রাক ছিনতাইয়ের উদ্দেশ্যে ভিকটিম আঃ রহমানকে হত্যা করে। উক্ত ঘটনায় ইতোমধ্যে পুলিশ কর্তৃক ০৪ জনকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ করা হয়েছে এবং ছিনতাইকৃত ট্রাকসহ ভোজ্য তেলে বড় একটি অংশ উদ্ধার করেছে। 

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ঘটনার পরপরই র‌্যাব এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা সূত্রের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্তের মাধ্যমে ০৯ জুন ২০২৬ তারিখ রাতে সাভার থানাধীন পলাশ মার্কেট এলাকায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত হত্যার ঘটনায় জড়িত চক্রের মূল পরিকল্পনাকারী মোঃ ওহিদুল ইসলাম (৩৬)’কে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ