বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার মিরপুরে ২ পুলিশ কর্মকর্তা আহত, মাদকসম্রাট জাহিদ আটক

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০২:৫৮ অপরাহ্ণ
কুষ্টিয়ার  মিরপুরে ২ পুলিশ কর্মকর্তা আহত, মাদকসম্রাট জাহিদ আটক

 

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া, 

কুষ্টিয়ার মিরপুরে কুখ্যাত মাদক সম্রাট জাহিদকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারিদের হামলায় মিরপুর থানার দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মশান এলাকা থেকে জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং গাড়ি থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন— মিরপুর থানার এএসআই শামসু ও এএসআই ফারুক। তারা বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকায় মিরপুর থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মশান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহিদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তার প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশির চেষ্টা করে।

এ সময় জাহিদ ও তার সহযোগীরা পুলিশের সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পুলিশ জাহিদকে আটক করতে গেলে সে এএসআই শামসু ও এএসআই ফারুকের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের মারধর করে আহত করে।এ সময় ঘটনাস্থলে থাকা অন্য পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলামকে জানান। খবর পেয়ে রাত ১০টার দিকে ওসি তদন্ত আব্দুল আজিজ এর নেতৃত্বে থানার একটি বিশাল পুলিশ বহর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সাঁড়াশি অভিযান চালিয়ে মশান এলাকা থেকে অভিযুক্ত মাদক সম্রাট জাহিদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর জাহিদের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ভেতর থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে মাদক বহনে ব্যবহৃত তার ব্যক্তিগত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন:

“মিরপুর এলাকার অন্যতম শীর্ষ ও কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তার করতে গেলে সে আমাদের দুজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। আহত কর্মকর্তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

তিনি আরও জানান, আসামির কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও তার গাড়িটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় সরকারি কাজে বাধা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ