রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় ধর্ষণচেষ্টায় থানায় মামলা

অনলাইন ডেস্ক ০৯ June ২০২৬ · Tuesday · ০৭:১৫ অপরাহ্ণ
লোহাগড়ায়  ধর্ষণচেষ্টায় থানায় মামলা

 

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় ভ্যানে বাড়ি ফেরার পথে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। 

 

মামলা ও থানা সূত্রে জানা যায়, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার  ঝিকড়া গ্রামের বাসিন্দা ১২ বছর বয়সী ওই ছাত্রী। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। 

গত রবিবার ৮ জুন ২০২৬ সন্ধ্যা ৮টার দিকে প্রাইভেট পড়া শেষে ভ্যানচালক মোঃ আজিবার রহমান (৫০) এর ভ্যানে বাড়ি ফিরছিলো। ভ্যান চালক ঝিকড়া গ্রামের একটি নির্জন স্থানে পৌঁছালে ভ্যানচালক ভ্যান থামিয়ে কুপ্রস্তাব দেয়। কিশোরী রাজি না হওয়ায় অভিযুক্ত তাকে জোরপূর্বক টেনে হেচড়ে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

ওই কিশোরীর চিৎকারে স্থানীয় দুই বাসিন্দা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান।

এ ঘটনায় কিশোরীর বাবা মোঃ ইমরান আলী বাদী হয়ে সোমবার ৯ জুন লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। মামলার আসামি লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন ঝিকড়া গ্রামের  মৃত হাসান শেখের ছেলে মোঃ আজিবার রহমান

লোহাগড়া থানার  ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন মামলা রুজু করা হয়েছে।  ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামি আজিবারকে মামলা রজু হওয়ার আধা ঘন্টার মধ্যে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন