বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সারাদেশ

সাংবাদিকের বাড়িতে হামলা,স্ত্রী ও বোনকে মারধর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০৩:৪৯ পূর্বাহ্ণ
সাংবাদিকের বাড়িতে হামলা,স্ত্রী ও বোনকে মারধর নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সাংবাদিকের বাড়িতে হামলা,স্ত্রী ও বোনকে মারধর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জামাল উদ্দিন স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল কাটাখালী গ্রামে পূর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনার জেরে সাংবাদিক নিজাম উদ্দীনের বাড়িতে ঢুকে দুই নারীকে পিটিয়ে গুরুতর জখম ও শ্লীলতাহানি করার অভিযোগ পাওয়া গেছে। গত ৫ এপ্রিল এই হামলার ঘটনা ঘটে। এতে সাংবাদিকের স্ত্রী ও বোন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ হালিমা আক্তার (২২) বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল সাংবাদিক নিজাম উদ্দীনের স্ত্রীর সাথে প্রতিবেশী হেলেনার তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয়। প্রাথমিকভাবে বিষয়টি মীমাংসা হয়ে গেলেও প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
​১নং আসামি রবিন মিয়া অত্যন্ত উশৃঙ্খলভাবে হালিমার চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়।
​২নং বিবাদী আউয়াল মিয়া লোহার রড দিয়ে হালিমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
​হালিমাকে বাঁচাতে তার ননদ সুমাইয়া আক্তার (২০) এগিয়ে এলে ৫নং বিবাদী হেলাল উদ্দিন একইভাবে তাকে লাঞ্ছিত করে।
​অত্যন্ত অমানবিক বিষয় হলো, সুমাইয়া মাটিতে পড়ে গেলে ৩ ও ৪নং বিবাদী (হেলেনা ও লাকী) তাকে জাপটে ধরে এবং তার অপারেশন (সিজার) করা স্থানে ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে।
​হামলাকারীরা কেবল মারধরই করেনি, ইট ও লোহার রড দিয়ে বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় সাক্ষী ও প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। যাওয়ার সময় তারা সাংবাদিক নিজাম উদ্দীনসহ পরিবারের সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করে।
​সাংবাদিক নিজাম উদ্দীন জানান, আমি ও আমার বাবা বাড়িতে না থাকার সুযোগে তারা সন্ত্রাসী কায়দায় আমার স্ত্রী ও বোনের ওপর মর্মান্তিক আক্রমণ করেছে। এমনকি আমাকেও দেখে নেওয়ার হুমকি দিচ্ছে তারা।
​আহত হালিমা ও সুমাইয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আসামিদের ভয়ে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগে  উল্লেখ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে  ৩৭৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

কোম্পানীগঞ্জে র‍্যাবের অভিযানে ৩৭৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেফতার

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৩৭৬ বোতল বিদ...

১৫ April ২০২৬ · Wednesday · ০৪:৪১ অপরাহ্ণ