রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

ভৈরবে মাইক্রোস্ট্যান্ড নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ,ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক ১১ June ২০২৬ · Thursday · ০৯:২৬ পূর্বাহ্ণ
ভৈরবে মাইক্রোস্ট্যান্ড নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ,ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

 

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে মাইক্রোস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৭টা থেকে শহরের কমলপুর এলাকার যুবকদের সঙ্গে দুর্জয় মোড় সংলগ্ন এলাকার যুবকদের সংঘর্ষ শুরু হয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,গত তিনদিন আগে ভাড়া নিয়ে কমলপুর এলাকার এক মাইক্রোবাস চালকের সঙ্গে দুর্জয় এলাকার কয়েকজন যুবকের বিরোধ হয়। বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা থেকে যায়।

এর জেরে বুধবার বিকেলে দুর্জয় মোড় এলাকার যুবকেরা বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোস্ট্যান্ড ও কমলপুর এলাকার বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালায়। পরে রাত সাড়ে ৭টার দিকে উভয় পক্ষ দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষকারীরা দুর্জয় মোড় ও কমলপুর এলাকার বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করে। সংঘর্ষের কারণে মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন্দ বলেন, মাইক্রোস্ট্যান্ডে ভাড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। বিকালে খবর পেয়ে মাইক্রোস্ট্যান্ড এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিকাল থেকে দুর্জয়মোড় ও কমলপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। রাতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।’

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ