শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
আইন-আদালত

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১১ June ২০২৬ · Thursday · ১২:০৪ অপরাহ্ণ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পাবনার উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

 

মো: আরিফুল ইসলাম

পাবনা জেলা প্রতিনিধি

ফৌজদারি বিচার দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় প্রসঙ্গে এই পুলিশ -ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বিকাল ৩:৩০ টায় পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহাঙ্গীর হোসেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম, পাবনার পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ, পুলিশ সুপার P.B.I জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী পরিচালক, পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা: মো: রফিকুল হাসান, র‍্যাব কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোওয়ার খান জুয়েল, পাবনা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, পাবনা বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মলয় কুমার দাস রায়। 

আরও উপস্থিত ছিলেন পাবনার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির ম্যাজিস্ট্রেটবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার ও ২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, পুলিশ সুপার (সিআইডি), নির্বাহী প্রকৌশলীদের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরের জেলা পর্যায়ের প্রতিনিধিরা, জেল সুপার, প্রবেশন কর্মকর্তা, কোর্ট ইন্সপেক্টর ও জেলার বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জগণরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ