মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

অনলাইন ডেস্ক ১১ June ২০২৬ · Thursday · ১২:০৬ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

 

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহত দুইজন হলেন-পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা গ্রামের রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) ও হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামের শামছুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক পাকুন্দিয়ার শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং একজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অটোরিকশার যাত্রীরা সবাই বরশি দিয়ে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করলেও ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যাবস্থা নেয়া হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা জয়নাল আবেদীন বাচ্চুর

কুলাউড়া উপজেলা প্রতিনিধি:মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১৭ অপরাহ্ণ
মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মরহুম শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মোঃ আল-মাহফুজ শাওন:বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগরের উদ্যোগে দলের কেন্দ...

২৮ July ২০২৬ · Tuesday · ০৯:১০ অপরাহ্ণ