রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এম আবু ফয়েজ

Admin ১১ June ২০২৬ · Thursday · ০৬:৪৩ অপরাহ্ণ
আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এম আবু ফয়েজ
আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এম আবু ফয়েজ

মো শাহ ইমরান খান, কচুয়া ( চাঁদপুর)  প্রতিনিধি


চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক, সাবেক ছাত্রনেতা ও শিক্ষানুরাগী এম আবু ফয়েজ।

এম আবু ফয়েজ বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এবং কচুয়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

​বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে তিনি স্থানীয় সুধী সমাজ, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন।
​এদিকে এম আবু ফয়েজ আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন