শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ

বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁস, সবজি বীজ ও সম্পদ সহায়তা বিতরণ

অনলাইন ডেস্ক ১১ June ২০২৬ · Thursday · ০৯:০০ অপরাহ্ণ
বন্যায় ক্ষতিগ্রস্ত ব্র্যাক সদস্যদের মাঝে হাঁস, সবজি বীজ ও সম্পদ সহায়তা বিতরণ

 

‎বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত ব্র্যাক সদস্যদের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হাঁস, সবজি বীজ, সম্পদ ও নগদ সহায়তা বিতরণ করেছে ব্র্যাক।

‎বৃহস্পতিবার  (১১ জুন ২০২৬) ব্র্যাকের মিঠামইন এরিয়া অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দাবি কর্মসূচির নিয়মিত সদস্যদের মাঝে হাঁস বিতরণ এবং ইউপিজি (Ultra Poor Graduation) কর্মসূচির চূড়ান্তভাবে নির্বাচিত সদস্যদের মাঝে বিভিন্ন সম্পদ ও নগদ সহায়তা হস্তান্তর করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে সদস্যদের হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং খামার পরিচালনা বিষয়ে একটি ওরিয়েন্টেশন প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীদের টেকসই আয়বর্ধক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

‎এ কর্মসূচির আওতায় ১ হাজার হাঁস এবং ১৯ হাজার ২০০ প্যাকেট সবজি বীজ সদস্যদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি ইউপিজি কর্মসূচির নির্বাচিত সদস্যদের হাতে বিভিন্ন আয়বর্ধক সম্পদ ও নগদ সহায়তা তুলে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিজায়েল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. নাজমুল হক শিকদার। এছাড়াও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

‎বক্তারা বলেন, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ব্র্যাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। হাঁস পালন, সবজি চাষ এবং অন্যান্য আয়বর্ধক কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবেন বলে তারা আশা প্রকাশ করেন।

‎অনুষ্ঠানের শেষে উপকারভোগীরা এ ধরনের সহায়তার জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের পরিবারকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুষ্টিয়ায় পাটবীজ নিয়ে দূর্ণীতি,  ভেজাল ও নিম্নমানের পাটবীজে ক্ষতিগ্রস্ত চাষি

কুষ্টিয়ায় পাটবীজ নিয়ে দূর্ণীতি, ভেজাল ও নিম্নমানের পাটবীজে ক্ষতিগ্রস্ত চাষি

 নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়াঃকুষ্টিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি...

১৩ June ২০২৬ · Saturday · ১২:৪৩ অপরাহ্ণ
মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

কিশোরগঞ্জ প্রতিনিধি:আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার...

১৩ June ২০২৬ · Saturday · ১২:১২ পূর্বাহ্ণ