রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

তাড়াইলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, কঠোর অবস্থানে প্রশাসন

অনলাইন ডেস্ক ১১ June ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
তাড়াইলে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ, কঠোর অবস্থানে প্রশাসন

 

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদর বাজারকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পথচারীবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে গুরুত্বপূর্ণ উপজেলা প্রশাসনের সামনে থেকে তাড়াইল থানার সামনের এলাকায় বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের শুরুতে উপজেলা প্রশাসনের সামনে থেকে তাড়াইল থানার সামনের মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা, টংঘর এবং বিভিন্ন প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতিতে একাধিক অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ফুটপাত ছেড়ে নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার সহ তাড়াইল থানা পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা।

প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল হয়ে থাকায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বাধ্য হয়ে অনেককে সড়ক দিয়ে চলাচল করতে হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল। পাশাপাশি তাড়াইল সদর বাজারে যানজট দিন দিন প্রকট আকার ধারণ করছিল। এসব সমস্যা নিরসনেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মনে করেন, ফুটপাত দখলমুক্ত হলে সাধারণ মানুষের চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে, একই সঙ্গে বাজারের  সৌন্দর্যও বৃদ্ধি পাবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি অংশ বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

পথচারী মারুফা আক্তার বলেন, “ফুটপাত দখল হয়ে যাওয়ায় আমাদের বাধ্য হয়ে সড়ক দিয়ে চলতে হতো। এতে সবসময় দুর্ঘটনার ঝুঁকি ছিল। আজ ফুটপাত কিছুটা ফাঁকা হওয়ায় স্বস্তিতে হাঁটতে পেরেছি।”

শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, “স্কুল-কলেজে যাতায়াতের সময় ফুটপাত ব্যবহার করতে না পেরে প্রায়ই সড়ক দিয়ে হাঁটতে হতো। দখলমুক্ত ফুটপাত পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। তবে যাতে আবার দখল না হয়, সেদিকে প্রশাসনকে নজর রাখতে হবে।”

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন নাগরিকরা। তাদের মতে, ফুটপাত 

দখলমুক্ত করা গেলে বাজারের পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা এবং নাগরিক সুবিধার উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে তারা উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার  জানান, এটি কোনো একদিনের অভিযান নয়। তাড়াইল সদর বাজারের বিভিন্ন অলিগলিতে  পর্যায়ক্রমে একই ধরনের অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ