রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

হাকালুকি হাওরে অভিযান, ১৯ জেলেকে ৪৯ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক ১১ June ২০২৬ · Thursday · ০৯:০৬ অপরাহ্ণ
হাকালুকি হাওরে অভিযান, ১৯ জেলেকে ৪৯ হাজার টাকা জরিমানা

 

মোহাম্মদ আজিজুল ইসলাম 

কুলাউড়া উপজেলা প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্টের অভিযানে ১৪ জন জেলেকে ৪৯ হাজার জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার  (১১ জুন) বিকেলে মোট ১৪টি মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। তাকে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং থানা পুলিশের সদস্যরা।

অভিযানে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ১৪ জনকে অভিযুক্ত করা হয়। এ সময় ৫টি বেড়জাল (প্রায় ৪ হাজার মিটার), ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজারটি মেজিক চাই জব্দ করে বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন