বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ০৩:১৫ অপরাহ্ণ
খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট

 

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতাল ভবনে আগুন লাগার পর মুহূর্তেই ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এতে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৯টা ৩৫ মিনিটের দিকে হাসপাতালের একটি অংশে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ঘন কালো ধোঁয়া দ্রুত ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী ও তাদের স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। অনেককে দ্রুত নিচে নামিয়ে আনা হয়, আবার কেউ কেউ নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের উপরের তলায় অবস্থান নেন।

খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। আগুনের ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে মোতায়েন করা হয়। অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজও চালিয়ে যাচ্ছেন।

ঘটনার বিষয়ে খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম বলেন, “আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এ পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।”

রাত সাড়ে ১০টা পর্যন্ত হাসপাতাল ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তা তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে পরবর্তীতে হালনাগাদ সংবাদ প্রকাশ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ