বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে ফিউচার ড্রিম কোচিং সেন্টারের পরিচালকের প্রতি আবেগঘন সম্মান প্রদর্শন

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ০৩:১৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে ফিউচার ড্রিম কোচিং সেন্টারের পরিচালকের প্রতি আবেগঘন সম্মান প্রদর্শন

 

মোঃ সাইফুর রহমান 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামে শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্কের এক হৃদয়ছোঁয়া ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। পাঠদান ও পাঠগ্রহণের গণ্ডি পেরিয়ে ভালোবাসা, শ্রদ্ধা ও মানবিক বন্ধনের এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো ফিউচার ড্রিম কোচিং সেন্টার।

সম্প্রতি বিক্রম কোচিংয়ের উদ্যোগে ফিউচার ড্রিম কোচিং সেন্টারের নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের প্রিয় পরিচালক মোঃ ফখরুল ইসলামকে ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসেবে একটি বিশেষ উপহার প্রদান করে। শিক্ষার্থীদের এমন আন্তরিকতা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এ সময় পরিচালক মোঃ ফখরুল ইসলাম বলেন,

“একজন শিক্ষকের জীবনে শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মানের চেয়ে বড় অর্জন আর কিছুই হতে পারে না। আজ আমার শিক্ষার্থীরা যে আন্তরিকতা দেখিয়েছে, তা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি। এই ভালোবাসা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্ব নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করবে।”

তিনি আরও বলেন,

“ফিউচার ড্রিম কোচিং সেন্টার শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই কাজ করছে। শিক্ষার্থীদের এই ভালোবাসাই আমাদের সঠিক পথে চলার প্রমাণ।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি উজ্জ্বল ভবিষ্যৎ, সফল জীবন এবং দেশ-জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং তাদের জন্য দোয়া ও শুভকামনা প্রকাশ করেন।

এই আবেগঘন ও ব্যতিক্রমী মুহূর্তটি উপস্থিত সকলের মতে ফিউচার ড্রিম কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের এক উজ্জ্বল ও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ