রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

বাড়তি ভাড়া আদায়কারী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে এনসিপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ০৩:২০ অপরাহ্ণ
বাড়তি ভাড়া আদায়কারী অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে এনসিপির বিক্ষোভ মিছিল

 

বিশেষ প্রতিনিধি

কাউছার উদ্দিন হৃদয় 

চট্টগ্রামে রোগী ও স্বজনদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযুক্ত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এর সহযোগী সংগঠনগুলো।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাসপাতালকেন্দ্রিক একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রোগীদের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং চিকিৎসা ব্যয় আরও বেড়ে যাচ্ছে।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির সংগঠক রাশেদুল আলম বলেন, “একজন রোগী যে প্রত্যন্ত অঞ্চল থেকে আসে, তার লাশ নিয়ে কেন আপনি রাজনীতি করবেন? তার পকেট থেকে কেন আপনি টাকা কেড়ে নেবেন? ইনশাআল্লাহ মেডিকেলের প্রত্যেকটা সিন্ডিকেট আমরা ভাঙবো।”

তিনি আরও বলেন, চিকিৎসাসেবা মানুষের মৌলিক অধিকার। রোগী ও তাদের স্বজনদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলারও ঘোষণা দেন তিনি।

বিক্ষোভ সমাবেশে জাতীয় ছাত্রশক্তিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা দ্রুত অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং রোগীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, জনমানুষের দুর্ভোগ লাঘবের জন্যই আমাদের রাজনীতি। সাধারণ মানুষের স্বার্থে অন্যায়, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ