বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাহফুজ রাজা, হাতের হাড় ভেঙেছে, প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া কামনা

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ০৩:২৩ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মাহফুজ রাজা, হাতের হাড় ভেঙেছে, প্রেসক্লাবের পক্ষ থেকে দোয়া কামনা

 

সঞ্জিত চন্দ্র শীল 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

হোসেনপুরের তরুণ সাংবাদিক, স্নেহের ছোট ভাই *মাহফুজ রাজা* মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। ১১ জুলাই  বৃহস্পতিবার বিকেলে চাকরি থেকে বাড়ি ফেরার পথে শাহেদল ইউনিয়নের *কুড়িমারা* নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।  

স্থানীয় ও সহকর্মীদের সূত্রে জানা যায়, বিকেলে অফিস থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মাহফুজ রাজা। কুড়িমারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশে পড়ে যান। এতে তার বাম হাতের হাড় ভেঙে গেছে এবং কাঁধে ভীষণ আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

 

বর্তমানে মাহফুজ রাজা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতের হাড় ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয়েছে। কাঁধের আঘাতও গুরুতর। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। সুস্থ হতে তাকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

মাহফুজ রাজা হোসেনপুরের একজন পরিচিত ও কর্মঠ সাংবাদিক। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য এলাকায় তার সুনাম রয়েছে। তার আকস্মিক দুর্ঘটনার সংবাদে সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

 

মাহফুজ রাজার দ্রুত সুস্থতা কামনা করে *হোসেনপুর মডেল প্রেসক্লাব* এর পক্ষ থেকে সকলের কাছে দোয়ার দরখাস্ত করা হয়েছে। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম এ মতিন মাষ্টার সহ সাংবাদিক  নেতৃবৃন্দ  বলেন, “মাহফুজ রাজা আমাদের স্নেহের ছোট ভাই। তার মতো মেধাবী ও নিষ্ঠাবান সাংবাদিক দ্রুত সুস্থ হয়ে আবার কলম হাতে ফিরে আসুক—এটাই আমাদের কামনা। আমরা তার দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি।”

প্রেসক্লাবের পক্ষ থেকে আহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

মাহফুজ রাজার সুস্থতার জন্য তার বন্ধু-স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার পরিবার।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ