শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ০৩:২৪ অপরাহ্ণ
কুলাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ, আটক ১

 

মোহাম্মদ আজিজুল ইসলাম 

কুলাউড়া উপজেলা প্রতিনিধি

 

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার  (১২ জুন) ভোররাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) দায়িত্বপূর্ণ কুলাউড়া উপজেলার মুরইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির টহল দল ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়। একই সঙ্গে একজন চোরাকারবারিকেও আটক করা হয়েছে।

 জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি, পুশইন প্রতিরোধ এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুষ্টিয়ায় পাটবীজ নিয়ে দূর্ণীতি,  ভেজাল ও নিম্নমানের পাটবীজে ক্ষতিগ্রস্ত চাষি

কুষ্টিয়ায় পাটবীজ নিয়ে দূর্ণীতি, ভেজাল ও নিম্নমানের পাটবীজে ক্ষতিগ্রস্ত চাষি

 নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়াঃকুষ্টিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি...

১৩ June ২০২৬ · Saturday · ১২:৪৩ অপরাহ্ণ
মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

মুমুরদিয়া ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের সেবক হিসেবে কাজ করবো-ইসরাত জাহান দিপা

কিশোরগঞ্জ প্রতিনিধি:আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার...

১৩ June ২০২৬ · Saturday · ১২:১২ পূর্বাহ্ণ