বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ০৩:২৮ অপরাহ্ণ
তাড়াইলে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী উপলক্ষে পুরস্কার বিতরণ

 

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ): 

কিশোরগঞ্জের তাড়াইলে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং বিজ্ঞানমনস্কতা বিকাশে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম'এর উপজেলা পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ৯ টায় উপজেলা পরিষদ (সম্প্রসারিত) হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আহসানুল জাহীদ। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং স্টার্টআপ উদ্যোগ উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী ধারণা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, বরং বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তায় দক্ষ হয়ে উঠতে হবে। তরুণ প্রজন্মের সৃজনশীলতা ও মেধাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিমুখী শিক্ষা এবং উদ্যোক্তত্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা-এর উদ্যোগে এবং এডুকেশনাল এগ্রিকালচার স্মার্ট সিস্টেম (EESS) এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার মেধাবী ও উদ্ভাবনী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ