শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সারাদেশ

জয়পুরহাটে নানা আয়োজনে যমুনা টেলিভিশনের যুগ পূর্তি উদযাপিত

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০৬:২৯ পূর্বাহ্ণ
জয়পুরহাটে নানা আয়োজনে যমুনা টেলিভিশনের যুগ পূর্তি উদযাপিত
জয়পুরহাটে নানা আয়োজনে যমুনা টেলিভিশনের যুগ পূর্তি উদযাপিত

আব্দুল আলীম,জয়পুরহাট প্রতিনিধিঃ 
জয়পুরহাটে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে  যমুনা টেলিভিশনের যুগ পূর্তি উদযাপন করা হয়েছে। 
আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট প্রেসক্লাবের কনফারেন্স রুমে জেলা রোভার ও যমুনা টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে কেক কাটা হয়। পরে যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলীমের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জয়পুরহাট সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) প্রফেসর এ কে এম শফিকুল ইসলাম, নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম, জয়পুরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জয়পুরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার রেজাউল করিম, জয়পুরহাট আধুনিক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও অর্থপেডিক সার্জন ডাক্তার জাফর ইমাম, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক আবু সাঈদ চৌধুরী বিপ্লব, জয়পুরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, জয়পুরহাট জেলার ওভারের কমিশনার মাহবুব মোরশেদুল আলম লেবু, সম্পাদক আজিজার রহমান, যুগ্ম সম্পাদক সালেহুর রহমান সজীব, যমুনা টেলিভিশনের দর্শক ও শুভাকাঙ্ক্ষী জুলফিকার আলী ভুট্টু প্রমুখ। 
অনুষ্ঠানে উপস্থিত  অতিথিরা যমুনা টেলিভিশনকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ধন্যবাদ জানান সেই সাথে যমুনা টেলিভিশনের আরো উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,  রোভার স্কাউট সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

সাইবার সচেতনতা ও তরুণদের দক্ষতা বৃদ্ধিতে কিশোরগঞ্জে বিশেষ আয়োজন

বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ:জেন্ডার বৈষম্য ও সামাজিক কুসংস্কার দূরীকরণ,সাইবার নিরাপত্তা, গণ...

১৮ October ২০২৬ · Sunday · ০৯:২৪ পূর্বাহ্ণ
কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কটিয়াদীতে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে সহায়তার চেক বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সমাজকল্যা...

১৭ October ২০২৬ · Saturday · ১০:০০ পূর্বাহ্ণ
অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

অকালপ্রয়াত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান মিলনকে শ্রদ্ধাভরে স্মরণ করল ইবি বাংলা বিভাগ

মোছাঃ ইসমা খাতুন শিক্ষার্থী, বাংলা বিভাগ ও সদস্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলাম...

১৩ October ২০২৬ · Tuesday · ০৪:৪২ অপরাহ্ণ
কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কটিয়াদিতে মাদকের টাকা না পেয়ে কলেজছাত্রকে কুপিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা

কিশোরগঞ্জ প্রতিনিধিকিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকের টাকা না দেওয়ায় ফয়সাল মিয়া (১৭) নামে এক কলে...

১২ October ২০২৬ · Monday · ০৭:২৩ পূর্বাহ্ণ