রবিবার, ২৬ জুলাই ২০২৬
সারাদেশ

উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

অনলাইন ডেস্ক ১২ June ২০২৬ · Friday · ১০:৩৩ অপরাহ্ণ
উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

 

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। শুক্রবার (১২ জুন) সকালে হোয়াইক্যং সীমান্তের কোনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে হোয়াইক্যং বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় বিওপি থেকে প্রায় ৮০০ মিটার পূর্ব দিকে এবং শূন্যরেখা থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কোনাপাড়া এলাকায় নজরদারি চালানো হয়। সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে টহল দল দেখতে পায়, মিয়ানমার থেকে একটি নৌকাযোগে এক ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারি নাফ নদীতে লাফ দিয়ে সাঁতরে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত নৌকাটি জব্দ করে তল্লাশি চালায়। তল্লাশিকালে কালো পলিথিনে মোড়ানো খাকি রঙের প্যাকেটের ভেতর থেকে বায়ুরোধী চারটি প্যাকেটে রাখা আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে নৌকাটিতে আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: রহস্য উদঘাটন না হলে এমপি পদ ছাড়বেন ফজলুর রহমান

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৯ অপরাহ্ণ
মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে  আল্টিমেটাম

মিঠামইনে নিহত বিএনপি নেতা জাহাঙ্গীর স্মরণে নাগরিক শোকসভা, প্রশাসনকে আল্টিমেটাম

কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি সন্ত্রাসীদের হামলায় নিহত মো...

২৬ July ২০২৬ · Sunday · ১২:০৩ অপরাহ্ণ