শনিবার, ১৩ জুন ২০২৬
জাতীয়

তাড়াইলের হাটবাজারে নতুন পানির সুস্বাদু মাছ

অনলাইন ডেস্ক ১৩ June ২০২৬ · Saturday · ০৭:০২ অপরাহ্ণ
তাড়াইলের হাটবাজারে নতুন পানির সুস্বাদু মাছ

 

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার উপর দিয়ে বয়ে গেছে নরসুন্দা, ফুলেশ্বরী, বর্নি ও সূতী নদী।

এসব নদীতে নতুন পানির আগমন যেন আনন্দ নিয়ে এসেছে হাওর এলাকার মানুষের চোখেমুখে। 

সরেজমিনে শনিবার (১৩ জুন) তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, খালবিল ও কৃষিজমিগুলোতে ধীরে ধীরে প্রবেশ করছে বর্ষার নতুন পানি। আর ওই পানিতে শিশু-কিশোর থেকে বৃদ্ধ সবাই মাছ ধরতে ব্যস্ত। এছাড়াও বিরামহীনভাবে মাছ ধরতে হাওরের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তারা। কেউ মাছ ধরছেন জীবিকার তাগিদে, কেউ বা শখের বশে। প্রতিদিনই তাদের জালে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ। ঝাঁকি জাল, টানা জাল আর ঠেলা জাল দিয়ে এসব মাছ ধরা হচ্ছে। কেউ আবার পাঁটিবাঁধ ও চাঁইয়ের (মাছ ধরার ফাঁদ) সাহায্যে ধরছেন মাছ। ট্যাংরা, চান্দা, তারা চিকরা, পুঁটি, চিংড়ি, বাতাসী মাছই বেশি ধরা পড়ছে জালে এবং পাঁটিবাঁধের চাঁইগুলোতে। অনেকে দিনের বেলায়, আবার রাতের আঁধারে কোঁচ দিয়েও বড় মাছ শিকার করছেন। এ সময় মূলত ধরা পড়ে বোয়াল, রুই, শোল, গজার ইত্যাদি।

তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রামের 

হাবিবুর রহমান বলেন, প্রতিদিন বিভিন্ন এলাকার হাট-বাজারে সকাল-বিকাল চলছে অনেক দেশি মাছ কেনা-বেচা। সেই মাছ বিক্রি করে অনেকে সংসার চালায়। নদীতে নতুন পানির টাটকা মাছ খুবই সুস্বাদু। এলাকার জেলে রমেশ বাবু জানান, বর্ষাকে সামনে রেখে নরসুন্দা নদীতে নতুন পানির আগমনে অনেক মাছ ধরা পড়ে। আমরা এসব মাছ বিক্রি করে সংসার চালাই।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কুলাউড়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষকদের সম্মান জানানোর আহ্বান এমপি শকুর

কুলাউড়ায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, কৃষকদের সম্মান জানানোর আহ্বান এমপি শকুর

  মোহাম্মদ আজিজুল ইসলাম  কুলাউড়া (মৌলভীবাজার)মৌলভীবাজারের কুলাউড়ায় তিন দিনব...

১৩ June ২০২৬ · Saturday · ০৭:১৪ অপরাহ্ণ
লোহাগড়া সবুজ বিপ্লবের নতুন দিগন্ত শুরু   ৫৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লোহাগড়া সবুজ বিপ্লবের নতুন দিগন্ত শুরু ৫৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 জেলা প্রতিনিধি নড়াইল দেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও সবুজ বেষ...

১৩ June ২০২৬ · Saturday · ০৭:১২ অপরাহ্ণ
তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রেসক্লাবের নিন্দা

তালায় মাদক-জুয়া চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রেসক্লাবের নিন্দা

 মীর ইমরান মাহমুদ তালা, সাতক্ষীরা :সাতক্ষীরার তালায় মাদক, অনলাইন জুয়া ও দেহ ব্যবসার অ...

১৩ June ২০২৬ · Saturday · ০৭:১১ অপরাহ্ণ