শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক ১৩ June ২০২৬ · Saturday · ০৭:০৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজারে আজ দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন নির্দোষ ব্যক্তিদের মিথ্যা মামলায় হয়রানি, চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার ও মামলা বাণিজ্যের অভিযোগে ভূরুঙ্গামারী থানার এসআই জাহেদুল ইসলামেকে অবিলম্বে প্রত্যাহার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন ভুক্তভোগীরা। 

 এসময় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৫ জানুয়ারি ২০২৫ তারিখে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট এলাকায় মাদকবিরোধী অভিযানে এসে পুলিশের ঘুষ গ্রহণের ঘটনাকে ধামাচাপা দিতে পুলিশ কথিত “হ্যান্ডকাফসহ আসামি ছিনতাই” সংক্রান্ত জিআর-০৩/২৫ মামলা দায়ের করে। ওই মামলায় স্থানীয় গণমাধ্যমকর্মী আনোয়ার হোসেন আরিফকে গভীর রাতে থানায় তুলে নিয়ে গিয়ে আসামি করা হয়। 

 এছাড়া মামলা বাণিজ্যের মাধ্যমে অসংখ্য নিরীহ মানুষকে মামলায় অন্তর্ভুক্ত ও যারা সরকার পতনের দেশের বাইরে ছিলেন তাদের নামে মামলা দায়েরসহ 

 

মানববন্ধনে বক্তারা আরো বলেন আরাজী পাইকডাঙ্গা এলাকার মসজিদের মুয়াজ্জিন তফের আলীকে অজ্ঞাত আসামি দেখিয়ে জেলহাজতে পাঠানো বাবুরহাট এলাকার সাবেক ইউপি সদস্য হাফিজুল ইসলাম হাবুর ছেলে আরিফুল ইসলামকে 

 চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করা।

অন্যদিকে তিলাই ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী মামুনুর রশিদকে মামলায় জড়িয়ে ছয় মাস কারাভোগ করান।

 

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার, অভিযোগ গুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ