বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

খুলনা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

অনলাইন ডেস্ক ১৩ June ২০২৬ · Saturday · ০৭:২৬ অপরাহ্ণ
খুলনা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা 

শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে খুলনা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি হলো শিক্ষিত ও মেধাবী তরুণ প্রজন্ম। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং তাদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার শিক্ষাবান্ধব নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন।

সাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত সহজ করবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার প্রসার ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। খুলনা জেলা পরিষদের এ উদ্যোগকে এলাকাবাসী শিক্ষা উন্নয়নে একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ