রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ

কুড়িগ্রামে যাত্রী বেশে একটি চক্র প্রায় সই সুকৌশলের চুরি করছে ব্যাটারি চালিত অটো

অনলাইন ডেস্ক ১৪ June ২০২৬ · Sunday · ০২:১৮ অপরাহ্ণ
কুড়িগ্রামে যাত্রী বেশে একটি চক্র প্রায় সই সুকৌশলের চুরি করছে ব্যাটারি চালিত অটো

 

কুড়িগ্রাম প্রতিনিধি:

এ ব্যাপারে থানায় অভিযোগ করলেও কাজ হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

গত বুধবার দিন দুপুরে পুলিশ লাইন্স স্কুল গেটের সামন থেকে অভিনবো উপায়ে ব্যাটারি চালিত অটো চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে অটো মালিক কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রামের মোঃ নাজমুল ইসলাম থানায় অভিযোগ করেছেন।

তিনি অভিযোগে জানান, গত দশ জুন বুধবার আমার বাড়ি থেকে অটো গাড়িটি নিয়ে কুড়িগ্রাম যাত্রী নিয়ে কুড়িগ্রাম আসি। শাপলা চত্বর এলাকায় ওই যাত্রীরা নেমে গেলে নতুন করে এক যাত্রী নাগেশ্বরী যাওয়ার কথা বলে আমার গাড়িতে ওঠে এবং আমাকে বলে আরো লোক আছে, তাদেরকে পুলিশ লাইন এলাকা থেকে তুলে নিয়ে যাওয়ার জন্য।

তারপর পুলিশ লাইন এলাকায় পুকুরপাড়ে পাশে গেলে ফোনে কার সাথে যেন ওই যাত্রী কথা বলে আমাকে জানায় অটোটি রেখে পুকুরপাড়ে বসতে বলে এবং ওই যাত্রী আমার সাথে বসে।

কিছুক্ষণ পর আমার মাথা ঘুরতে থাকে এবং চোখে ঝাপসা ঝাপসা দেখতে পাই। টলে পড়ি, আর কিছু দেখতে পারি না। পরে আমি কিছু জানি না। পরের দিন দেখি আমি কুড়িগ্রাম সদর হাসপাতালের বেডে।

আমার বাড়ির লোকজন জানায়, আমি পুকুর পাড়ে অজ্ঞান হয়ে থাকার পর ওখানকার লোকজন আমাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান। এরপর আমার অটো ও ওই যাত্রীকে অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান পাই নাই।

এ অবস্থায় অটোটি উদ্ধারের জন্য কুড়িগ্রাম সদর থানায় পরের দিন অভিযোগ দায়ের করি।

অভিযোগ দায়েরের তারিখ: ১২-০৬-২৬ ইং।

উল্লেখ্য, গত দুই মাসে একই পদ্ধতিতে কুড়িগ্রামের বিভিন্ন এলাকা থেকে একটি চক্র ব্যাটারিচালিত অটো ও রিক্সা এভাবেই চুরি করার অভিযোগ পাওয়া গিয়েছে। তবে তা এখন পর্যন্ত উদ্ধার হয়নি।

— ভুক্তভোগীর অভিযোগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ