রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের জেল ও অর্থদণ্ড

অনলাইন ডেস্ক ১৪ June ২০২৬ · Sunday · ০২:১৯ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে যুবকের জেল ও অর্থদণ্ড

 

ভাঙ্গুড়া (পাবনা)প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার কালীবাড়ী এলাকায় মাদক সেবনের অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত প্রায় ৮টায় পরিচালিত মোবাইল কোর্টে কালীবাড়ী আদর্শগ্রামের মৃত আক্কাস আলীর ছেলে মোঃ ডাবলু (৩২)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা5 করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গুড়া থানা পুলিশএর এসআই আলামিন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ