রবিবার, ২১ জুন ২০২৬
জাতীয়

ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৪ June ২০২৬ · Sunday · ০২:২০ অপরাহ্ণ
ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 

মো: আরিফুল ইসলাম

পাবনা জেলা প্রতিনিধি

অদ্য ১৩ জুন ২০২৬ খ্রি: ফরিদপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মো: ফয়েজ উদ্দিন, অফিসার ইনচার্জ ফরিদপুর থানা। 

এ সময় উপস্থিত জনগণের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ বিভিন্ন জনসেবামূলক বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুলিশি সেবার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

ওপেন হাউজ ডে-তে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও সম্প্রীতির সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ