রবিবার, ২১ জুন ২০২৬
জাতীয়

সাবেক আইজি বেনজীর দুবাইয়ে গ্রেফতার

অনলাইন ডেস্ক ১৪ June ২০২৬ · Sunday · ০৯:০৫ অপরাহ্ণ
সাবেক আইজি বেনজীর দুবাইয়ে গ্রেফতার

 

 

অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। 

রোববার (১৪ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতেই ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি মামলায় গত ১২ জুন সাবেক আইজিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে আটক আছেন। এনসিবি দুবাই জানিয়েছে, গ্রেফতারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন করতে হবে। অতি দ্রুত তাকে বাংলাদেশে আনা হবে।

তিনি আরও বলেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

মূলত, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ দেন আদালত।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও কন্যাদের বিরুদ্ধে ২০২৪ সালের ডিসেম্বরে পৃথক চারটি মামলা করে দুদক।

এর আগে, ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২০২৪ সালে পৃথক চারটি মামলা দায়ের করেছিল সংস্থাটি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ