ইটনায় ৩ মাদক ব্যবসায়ীর বাড়িতে এলাকাবাসীর ভাংচুর ও অগ্নিসংযোগ
মোঃ শফিকুল ইসলাম
ইটনা কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আজমিরীগঞ্জ জনতাগঞ্জ বাজার সংলগ্ন মাদক ব্যবসায়ী দিলু এবং একই এলাকার মাদক ব্যবসায়ী জসিম মেম্বার ও আলী আকবরের ফয়জুল্লাহপুর বান্ধের হাটিতে বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
এ ইউনিয়নের মাদক ডিলার দিলু এলাকাবাসীকে মুচলেকা দিয়ে বলেছিলো সে মাদকের ব্যবসা আর করবেনা। এ ধরনের প্রতিশ্রুতি দেওয়ার পর কিছুদিন বিরত থাকার পর আবারো দিলুসহ জসিম মেম্বার আলী আকবর কোনকিছুর তোয়াক্কা না করে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছিলো।
এতে করে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে আজ ১৪ জুন (রবিবার) তাদের বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায়।
অত্র ইউনিয়নের ব্যবসায়ী মনজিল মিয়া প্রতিবেদককে জানান, মাদক ডিলার দিলুর বিরুদ্ধে মাদক, ধর্ষণ, হত্যা মামলার মতো প্রায় ৬-৭ টি মামলা রয়েছে। কয়েকমাস আগেও সে সেনাবাহিনীর হাতে আটক হয়ে জেলে গেছে। এসব মাদক ব্যবসায়ীরা আইনের ফাঁক গলে বিপুল টাকাপয়সা খরচ করে জামিনে মুক্তি পেয়ে আবারো এসব অবৈধ মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এর জন্য কিছুদিন আগে এলাকাবাসী তাদের আটক করে সালিসের মাধ্যমে মুচলেকা নেয়, এবং তারা প্রতিশ্রুতি দেয় মাদকের ব্যবসা আর করবেনা। তাদের এ প্রতিশ্রুতি বেশিদিন ধূপে টেকেনি।এর জন্য অতিষ্ঠ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে তাদের বাড়িঘরে হামলা চালায়।
এসময় বিক্ষুব্ধ এলাকাবাসী তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে গেলে তারা দেশীয় অস্ত্র প্রদর্শন ও ভীতি সৃষ্টি করে নৌকাযোগে নদী পাড় হয়ে পার্শ্ববর্তী উপজেলা আজমিরীগঞ্জ পালিয়ে যায় বলেও জানান, মনজিল মিয়া।
মৃগা ইউনিয়নের চেয়ারম্যান দারুল ইসলাম কে মেঠোফোনেএ বিষয়ে জিজ্ঞেস করলে জানান, এ ধরনের ঘটনার বিষয়ে তিনি অবগত নন।
এবিষয়ে ইটনা থানা পুলিশ বিষটি অবগত হয়েছে বলে জানান, তবে ভাংচুরের ঘটনায় তারা কোন লিখিত অভিযোগ পায়নি।