ইটনায় ১৫ কেজি গাঁজাসহ জনতার হাতে আটক দুই
মোঃ শফিকুল ইসলাম
ইটনা, কিশোরগঞ্জ থেকে
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আজমিরীগঞ্জ জনতাগঞ্জ বাজারের খেয়াঘাটে স্থানীয় পনেরো কেজি গাঁজাসহ সাগর মিয়া (৩৯) ও মনির হোসেন(১৮) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে স্থানীয় জনতা।
১৪ জুন(রবিবার) আটককৃতরা হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে খেয়া পার হয়ে আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজারে আসলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়, এসময় উপস্থিত জনতা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে তাদের বহনকরা ব্যাগ থেকে পলিথিন ও টেপরোল দিয়ে মুড়ানো ছোট-বড় মিলিয়ে ৮ টি গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশকে খবর দিলে ইটনা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের গাঁজাসহ থানায় নিয়ে আসা হয়।
আটককৃত সাগর মিয়া সিরাজগঞ্জ জেলার সাহাবাজপুর থানার কামারখন্দ এলাকার দুলাল মিয়ার ছেলে, এবং মনির মনির হোসেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বেজোডা এলাকার বাসিন্দা নাসির মিয়ার ছেলে বলে পরিচয় পাওয়া গেছে। এরা সম্পর্কে তারা শালা দুলাভাই বলে জানান আটককৃত সাগর।
এ বিষয়ে ইটনা থানার সেকেন্ড অফিসার সজীব দত্ত জানান, উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এজন্য স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন ইটনা থানা পুলিশ।