বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

কুলাউড়ায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৪ June ২০২৬ · Sunday · ০৯:৩৪ অপরাহ্ণ
কুলাউড়ায় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত

 

মোহাম্মদ আজিজুল ইসলাম

 কুলাউড়া উপজেলা প্রতিনিধি

 বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কুলাউড়ায় আলোচনা সভা ও সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) কুলাউড়া সেচ্ছাসেবী ঐক্যবদ্ধ পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিংগাজিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মুনতাকিম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সেচ্ছাসেবী আবু সামাদ সুজেল ও আব্দুর রহিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গজভাগ মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা  হিউম্যান হেলথ কেয়ার অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার (ব্রাহ্মণবাজার)-এর পরিচালক মো. আইয়ুব আলী, সাংবাদিক রফিকুল ইসলাম মামুন ও সামসু উদ্দিন বাবু, ইউনি এইড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. ইমন আহমেদ এবং সেইফ মেটারনিটি ক্লিনিক কুলাউড়ার ম্যানেজার মো. কামরুল ইসলাম।

সেচ্ছাসেবীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ছাইম আহমদ লিংকন, আশরাফুল ইসলাম জুয়েল, এম. রাসেল আহমদ, মো. আবদুল মজিদ, আবু নছর খালেদ মিয়াজী, পিয়ারুল ইসলাম ইমরান, মোস্তফা করিম কাশেম, মাহিম আহমেদ, তাহসিন আহমেদ, নাজির ছবরি হাম্মা, আয়ান পাবেল, সুফিয়ান লিমন, সানজিদা ইয়াসমিন ইমা, আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রহমান হানিফসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, মানবিক সেবায় রক্তদাতাদের ভূমিকা এবং সমাজে রক্তদান আন্দোলনকে আরও বেগবান করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একজন স্বেচ্ছা রক্তদাতার রক্ত একটি অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে। তাই মানবিক দায়িত্ববোধ থেকে নিয়মিত রক্তদানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন  রক্তদাতা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ