রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কবিতা: আজকাল ভালো নেই- মো. জাহিদ হাসান

অনলাইন ডেস্ক ১৫ June ২০২৬ · Monday · ০৩:৩৪ অপরাহ্ণ
কবিতা: আজকাল ভালো নেই- মো. জাহিদ হাসান

আজকাল কেউ খবর শোনে না,

ছুঁয়েও দেখে না পত্রিকার পাতা।

রহিম বললো, আগের দিন আর নেই,

স্কুল-কলেজে লাগে না বই-খাতা!

আজকাল কেউ ভোরের আলো দেখে না।

রাতে জেগে থাকে, ঘুমায় মানুষ দিনে।

বিকেলে শিশুরা ফুটবল খেলে না,

শৈশব এখন বন্দী ফোনের স্ক্রিনে।

আজকাল কেউ কারো ভালো দেখে না,

সবাই শুধু নিন্দার ঝড় তোলে।

অন্যের বেলা সবাই বুদ্ধিজীবী, 

যদিও নিজে ঘুমায় মায়ের কোলে।

আজকাল কেউ ভালোবাসা খোঁজে না,

সংসারে শুধু লেগে থাকে উৎপাত।

এখন আর কেউ মানবতা বোঝে না, 

হোঁচট খেলে বাড়ায় না কেউ হাত।

আজকাল কেউ কারো কথা শোনে না,

সবাই নিজের গল্প শোনাতে চায়।

কথা চেপে রেখে ফুসফুসে ক্যান্সার, 

সারছে না কোনো হাতুড়ে চিকিৎসায়।

লেখাক, মো. জাহিদ হাসান

শিক্ষার্থী, বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন